নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ উঠেছে, ফর্ম ৬ জমা দেওয়ার মাধ্যমে অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে। গতকালই এনিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যু তুলে সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মমতা স্পষ্ট অভিযোগ তুলেছেন, ফর্ম ৬ জমা দিয়ে রাজ্যের ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম তোলা হচ্ছে।আরও পড়ুন:
মমতা চিঠিতে নির্বাচন কমিশনারকে মনে করিয়ে দিয়েছেন, এই অভিযোগ সত্যি হলে অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক কাজ হবে, সেটা একেবারে গ্রহণযোগ্য নয়। নাগরিকের ভোটাধিকার যাতে কোনোভাবেই ব্যহত না হয় সেকথাও নিবাছন কমিশনারকে স্মরণ করিয়ে দিয়েছেন মমতা।
আরও পড়ুন:
ফর্ম ৬ এর মাধ্যেম ভোটার তালিকায় নাম তোলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা।
চিঠিতে অভিযোগ করেছেন, তাঁর কাছে খবর রয়েছে, বিজেপি এজেন্টরা সিইও অফিস এবং বিভিন্ন জেলায় ফর্ম ৬ জমাআ দিচ্ছেন এবং সংখ্যাটা প্রচুর, যা মটেও বৈধ প্রক্রিয়া বলে মনে করছেন না তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, অন্য রাজ্যের বাসিন্দাদের এরাজ্যের ভোটার তালিকায় নাম ঢোকানোর চেষ্টা চলছে। সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে মমতার আরও অভিযোগ, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও কমিশন বাংলার মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে। জানা যাচ্ছে, মমতা জ্ঞানেশ কুমারকে এই চিঠি মুখ্যমন্ত্রী হিসেবে নন, তৃণমূলের নেত্রী হিসেবেই দিয়েছেন। তৃণমূলের লেটার প্যাডে চিঠিটি দেওয়া হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, মঙ্গলবারই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে এনিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, "আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ জমা পড়েছে। কালকেও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়। কেন দিয়েছে? কারণ ওরা বাংলাকে বধ করতে চায়।”