পুবের কলম, ওয়েবডেস্ক: না, এই রকম ঈদ আগে কখনও দেখেনি গাজাবাসী। চোখে জল, স্বজন হারানোর বেদনা নিয়ে আজ পবিত্র ঈদের নামায আদায় করলেন মুসল্লিরা। চারদিকে লাশে সারিতে আজ স্তব্ধ গাজা। কিন্তু তাও একমাসের রোযার সংযম পালনের মধ্যে দিয়ে আজ ‘খুশি’র ঈদকে বরণ করে নিলেন তারা। ৬ মাস অতিক্রান্ত, এখনও থামেনি যুদ্ধ।
গত বছরও ঈদের দিনে সবাই মিলে আনন্দ করেছেন যারা, তাদের অনেকেই হয়তো ইসরাইলের হামলায় প্রাণ হারিয়েছেন। যারা বেঁচে আছেন তাদের অনেকেই ইসরাইলের বর্বতার শিকার।আরও পড়ুন:
তবে আজ ঈদের দিন গাজায় ইসরায়েলিদের হামলা বন্ধ রয়েছে। বিশেষ করে গত কয়েক ঘণ্টা ধরে গাজা অস্বাভাবিক নীরব হয়ে আছে। সেখানে ইসরায়েলিদের বোমা হামলার শব্দ শোনা যাচ্ছে না।
শোনা যাচ্ছে না গুলির শব্দও। তবে ঈদের দিনটায় শান্ত থাকলেও ঈদ শুরু হওয়ার আগ মুহূর্তে— রাতের অন্ধকারে গাজার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়। নিহতরা বাড়িতে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে এখন পর্যন্ত ৩৩ হাজার ৩৬০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭৫ হাজার ৯৯৩ জন। অন্যদিকে ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: