ইনামুল হক, বসিরহাট: দুধে সোনা নয়, রপো পাওয়া গেল। ভারত-বাংলাদেশ সীমান্তে এক গোয়ালার ট্যাংকের দুধের মধ্যে প্রচুর রুপোর গয়না উদ্ধার হল। অভিনব কায়দায় পাচার হচ্ছিল প্রায় পাঁচ কেজি ওজনের রুপোর গহনা। বসিরহাট মহাকুমার স্বরপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। দুধ ব্যবসায়ী বছর ৪০এর প্রকাশ ঘোষের বাড়ি সীমান্তের স্বরুপদহ গ্রামে।
বুধবার দুধের ট্যাংকে করে প্রচুর রুপোর গয়না বাংলাদেশে পাচার করছিল প্রকাশ।আরও পড়ুন:
১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চক্ষু চড়কগাছ জওয়ানদের। দুধের মধ্যে প্রচুর রুপোর গহনা প্রায় পাঁচ কেজি রুপো উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় দু’লক্ষ টাকা।
এগুলি বাংলাদেশে পাচার করছিল বলে অনুমান সীমান্তরক্ষী বাহিনীর। ধৃত পাচারকারীকে স্বরপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া রপোর গহনা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারী প্রকাশ ঘোষকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এর সঙ্গে কোন আর্ন্তজাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী।