১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে প্রচুর বেআইনি ধান বাজেয়াপ্ত করলেন বিডিও

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ধান ক্রয় কেন্দ্র থেকে প্রচুর বেআইনি ধান উদ্ধার হল। সেইসঙ্গে ভুয়ো নামের তালিকাও উদ্ধার করলো প্রশাসনিক আধিকারিকরা। বুধবার বসিরহাটের স্বরূপনগর ব্লকের স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রের ঘটনা। জানা যায়, সেখানে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা হয়। স্থানীয় চাষিরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল এই ধান ক্রয় কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছে দালাল চক্র। অবৈধভাবে ভাবে ভুয়ো নাম ঢুকিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করছে কিছু ফঁড়ে ও দালালরা। এই নিয়ে বিডিও শুভদীপ চৌধুরীর কাছে সম্প্রতি একটি অভিযোগ যায়। তারপর পুরো বিষয়টি খাদ্য দপ্তরকে জানানো হয়। বিডিও একটি তদন্তকারী দল তৈরি করে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু করেন। এদিন স্বরূপনগর সমবায় কেন্দ্রে বিডিওর নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিক গিয়ে হাতেনাতে ১৫৫ বস্তা(প্রায় ৯ ক্যুইন্টাল) ধান বাজেয়াপ্ত করে।

সরকারি হিসাবে যার মূল‍্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। সেখানে দেখা যায় এই ধান ক্রয় কেন্দ্রের যাদের নামের তালিকা রয়েছে তারা সম্পূর্ণ ভুয়ো এবং অবৈধভাবে তাদের নাম তালিকায় ঢোকানো হয়েছে।  যে ভুয়ো নামের তালিকা পাওয়া গিয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ও বিডিও। যদিও এবিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ চৌধুরী বলেন,আমরা গোপন সূত্রে খবর পেয়ে ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ১৫৫ বস্তা ধান বাজেয়াপ্ত করেছি এবং সেটি খাদ্য দপ্তরের হাতে তুলে দিয়েছি।

আরও পড়ুন: ‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের

আরও পড়ুন: সুন্দরবনে বিদ্যাধরী তীরে পাড়ায় সমাধান: সরজমিনে বিডিওসহ প্রশাসনিক কর্তারা 
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আমেরিকা হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে প্রচুর বেআইনি ধান বাজেয়াপ্ত করলেন বিডিও

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, বুধবার