আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় রবিবার সকালে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে গুলির আওয়াজে ঘুম ভাঙে বাসিন্দাদের।
আরও পড়ুন:
স্যাক্রামেন্টো পুলিশের প্রধান ক্যাথি লেস্টার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, স্থানীয়রাই প্রথমে গুলির শব্দ শুনতে পান।
রাস্তায় জড়ো হন তাঁরা। সবাই প্রাণে বাঁচার জন্য সাহায্য চাইছিলেন। এসবের মধ্যেই আততায়ী গা ঢাকা দিয়েছে বলে মনে করছে পুলিশ। বন্দুকবাজ একা নাকি আরও কেউ ছিল, তা নিয়েও সংশয় রয়েছে।আরও পড়ুন:
যদিও মার্কিন মুলুকে এই ধরনের ঘটনা বারংবার সংবাদ শিরোনামে উঠে আসে। আগ্নেয়াস্ত্র আইন এই দেশে অবাধ হওয়ার কারণে সবার হাতেই কমবেশি বন্দুক, পিস্তল দেখা যায়। তবে এই বন্দুকবাজদের এখনও সঠিক সন্ধান দিতে পারেনি পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: