পুবের কলম প্রতিবেদক: ৩১ বছরের সাজা দেওয়া হল মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে। এই সাজা দিয়েছে পাক অ্যান্টি টেররিজম কোর্ট। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ৩১ বছরের কারাণ্ডের পাশাপাশি হাফিজ সইদকে ৩.৪ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাফিজ সইদ জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগঠনের মাধ্যমেই জঙ্গিদের আর্থিক সাহায্য করা হত।
জামাত-উদ-দাওয়ার নামে হাফিজ সইদ ২০১৭ সালে একটি রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে এই ধরনের পাঁচটি মামলায় ৭০ বছর বয়সী হাফিজ সইদকে ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।আরও পড়ুন:
নয়াদিল্লির তরফে বার বার অভিযোগ করা হয়েছিল, মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন হাফিস সইদ। তবে মুম্বই হামলার কারণে তাঁকে এই সাজা দেওয়া হয়নি বলেই পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। হাফিজ সইদের প্রতিষ্ঠান জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত এই রায় দিয়েছে।
আরও পড়ুন:
আমেরিকায় কালো তালিকায় কুখ্যাত জঙ্গি হিসেবে হাফিজ সইদের নাম রয়েছে। মার্কিন প্রশাসন হাফিজ সইদের মাথার দাম কয়েক লক্ষ মার্কিন ডলার ধার্য করেছে। রাষ্ট্রসংঘের কালো তালিকাতেই হাফিজ সইদের নাম রয়েছে। হাফিজ সইদকে প্রশ্রয় দেওয়ার জন্য বার বার তৎকালীন ট্রাম্প সরকারের রোষের মুখে পড়তে হয়েছে ইমরান সরকারকে। ২০১৯ সালের জুলাইয়ে পাক প্রশাসন হাফিজ সইদকে গ্রেফতার করে।