আবদুল ওদুদ:  হিজরী ১৪৪৭ সনের প্রথম মাসেই পবিত্র হজের নিঘন্ট ঘোষণা করলো ভারতীয় হজ কমিটি। অর্থাৎ ২০২৬ সালের হজযাত্রার জন্য আবেদন পত্র গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় হজ কমিটি। ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা এই মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ৭ জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত ২০২৬ সালের হজের আবেদনপত্র গ্রহণ করা হবে ।বিষয়টি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে ।

এছাড়াও যদি কেউ মনে করেন মোবাইল এবং এন্ড্রোয়েড ফোনের মাধ্যমে আবেদন করা যাবে সেক্ষেত্রে আবেদনকারীকে ‘হজ সুবিধা’ অ্যাপ ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় হজ কমিটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের হজ-এর জন্য ইচ্ছুক হজযাত্রীদের কাছ থেকে অনলাইনে হজ আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে। যা অফিসিয়াল ওয়েবসাইট https­//hajcommittee.gov.in  এবং মোবাইল অ্যাপ্লিকেশন "HAJ SUVIDHA"  (আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্য উপলব্ধ) পাওয়া যাবে। আবেদনের সময়সূচী ৭ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ (রাত ১১:৫৯) পর্যন্ত খোলা থাকবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,আবেদনকারীদের তাঁদের ফর্ম জমা দেওয়ার আগে নির্দেশিকা এবং অঙ্গীকারগুলি বিশেষভাবে অধ্যায়ন করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীর ভারতীয় মেশিন-রিডেবল আন্তর্জাতিক পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত থাকতে হবে।

কেন্দ্রীয় হজ কমিটি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজযাত্রীর মৃত্যু বা গুরুতর অসুস্থতা ব্যতীত অন্য যেকোনো কারণে হজযাত্রা বাতিল করলে টাকা কাটা হবে।

এর ফলে আবেদনকারীর আর্থিক ক্ষতি হতে পারে। তাই প্রত্যেক হজযাত্রী তাদের প্রস্তুতি এবং হজযাত্রার অঙ্গীকার সম্পর্কে সতর্কতার সাথে বিবেচনা করার পরেই আবেদন করলে আর্থিক ক্ষতি থেকে অনেকটাই রক্ষা পাবেন।

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন ,২০২৬ সালে হজযাত্রার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি জেলায় ডোমা অফিসারের মাধ্যমে আবেদন করা যাবে ।সরাসরি রাজ্য হজ কমিটির সঙ্গে যোগাযোগ করলেও হজের আবেদন করার যাব তীয় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

তিনি বলেন ,২০২৬ শে হজযাত্রী বাড়ানোর লক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। ১১ই জুলাই ২০২৫ এর হজ যাত্রীদের হাজীদের মদিনা থেকে আসার প্রক্রিয়া সম্পন্ন হবে এরপরই ২০২৬ এর জন্য প্রচারের কাজ শুরু করে দেয়া হবে বলে খলিলুর রহমান পূবের কলোম কে জানান।