পুবের কলম, ওয়েবডেস্কঃ  কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন  করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  উল্লেখ্য  আজ অর্থাৎ  বুধবার  সকাল সাড়ে সাতটা নাগাদ  মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে প্রয়াত হন এই কিংবদন্তি অভিনেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় দিলীপ কুমারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা সমস্যায় সাম্প্রতিক  সময়ে বারংবার এই অশীতিপর অভিনেতাকে  হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবার অসুস্থতাকে হারিয়ে বাড়ি  ফিরলেও,  এবার আর হলোনা  ফেরা। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে প্রয়াত হলেন বলিউডের সর্বকালের সেরা  এই অভিনেতা।