০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট

পারিজাত মোল্লা:   সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে দুই মহিলা বিজেপি প্রার্থীর নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি। পঞ্চায়েতে ভোট গ্রহণ ও গণনার দিন তাঁদের দুই মহিলা প্রার্থীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি। এদিন ওই দুই প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসেও উপস্থিত ছিলেন। তাঁদের পুলিশ এসকর্ট দিয়ে বাড়ি পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ।ওই দুই মহিলা প্রার্থীর হয়ে হাইকোর্টে  সওয়াল করেছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, -‘আদালতের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন, দুই মহিলা প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দিতে হবে। তাঁদের উপর যেন কোনও হামলা না হয়। রাজ্যে শান্তি কায়েম রাখতে হবে’।বিজেপির দুই প্রার্থীর মধ্যে একজন এদিন কোর্ট চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে জানান, -‘তিনি হাওড়া জেলার একটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী ছিলেন। ভোটের দিন ও গণনার দিন তৃণমূলের অনেকে বুথের মধ্যে ও গণনার মধ্যে ঢুকে পড়েছিল। একটা সরু জায়গা  দিয়ে বুথে ঢুকতে হচ্ছিল’। সেখানে তৃণমূলের কয়েক জন কর্মী তাঁর গায়ে হাত দিয়েছেন বলে তাঁর অভিযোগ।ওই দুই মহিলা প্রার্থীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার শুনানি এখনও সম্পূর্ণ হয়নি। এ ব্যাপারে মামলা চলবে। তবে আপাতত তাঁরা যাতে নিরাপত্তার অভাব বোধ না করেন তা এদিন পুলিশকে  সুনিশ্চিত করতে বলেছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি, প্রধানমন্ত্রীর ভাষণ মঞ্চ লালকেল্লায় ১ হাজার ক্যামেরা-ড্রোন

আরও পড়ুন: বুথে ভোটের তুলনায় গণনার সংখ্যা বেশি, ‘অবাক’ হাইকোর্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট

আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার