পুবের কলম ওয়েব ডেস্ক:
আরও পড়ুন:
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের সিনিয়র এক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন:
দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই কমান্ডার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশের দক্ষিণাঞ্চলে তার গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে।
এতে তিনি নিহত হয়েছেন।আরও পড়ুন:
লেবাননের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, ইসরাইলের বিমান হামলায় রাদওয়ান ফোর্সের নিহত উপপ্রধানের নাম উইসাম আল-তাবিল।
আরও পড়ুন:
সূত্রগুলো বলেছে, দক্ষিণ লেবাননের মাজদাল সেলম গ্রামে উইসাম আল-তাবিলের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় রাদওয়ান ফোর্সের উপপ্রধানসহ আরেক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।
আরও পড়ুন:
রয়টার্সকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, এটা অত্যন্ত বেদনাদায়ক হামলা। অন্য একজন বলেছেন, এ সংঘাত এখন আরও জ্বলে উঠবে।
আরও পড়ুন:
ক্রমবর্ধমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার হুমকি নিরসনের প্রয়াসে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফর করছেন। তার এ সফরের মাঝেই লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারের প্রাণহানির ঘটনা ঘটল।