পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় আইনি স্বস্তি ‘কালীঘাটের কাকু’-র। কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এদিন সিবিআইয়ের গ্রেফতারিতে ‘কালীঘাটের কাকু’-র জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। জামিন মঞ্জুরের পাশাপাশি একাধিক শর্ত আরোপ করেছে হাইকোর্ট। এর আগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি।
শারীরিক সমস্যার জেরে বেশ কয়েকমাস অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন ‘কালীঘাটের কাকু’।উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন ‘কালীঘাটের কাকু’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির কয়েকশো কোটি টাকা লেনদেন প্রায় সবই জানা ছিল তাঁর। কীভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হবে, অযোগ্য প্রার্থীদের তালিকা কোন কোন জায়গায় পাঠাতে হবে, সেই পরিকল্পনা করতে সুজয়কৃষ্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতেন। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ রাখতেন তিনি। সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করে এদিন হাইকোর্ট জানিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সৃজয়কৃষ্ণকে। ফোন নম্বর জানাতে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। প্রমাণ নষ্ট করা যাবে না। এছাড়া জামিন পেলেও কলকাতা ছাড়া যাবে না।আইনি স্বস্তি ‘কালীঘাটের কাকু’-র, জামিন মঞ্জুর করল হাইকোর্ট, জুড়ল একাধিক শর্ত
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪
আরও খবর
আইনি স্বস্তিতে পবন খেরা, কংগ্রেস নেতাকে এক সপ্তাহের রক্ষাকবচ দিল তেলঙ্গানা হাইকোর্ট
হাইকোর্টে আইনি স্বস্তি পেলেন কুড়মি প্রার্থীরা
বাঙালির মাছ মন্তব্য মামলায় আইনি স্বস্তিতে অভিনেতা পরেশ রাওয়াল
আইনি স্বস্তি, বগটুই-কাণ্ডে নিষ্পত্তি হাইকোর্টে
কীভাবে সংরক্ষণ করতে হবে বুথের ভিডিও ফুটেজ? নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
কীভাবে সংরক্ষণ করতে হবে বুথের ভিডিও ফুটেজ? নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
এত শংতাংশ ভোট পড়ার পিছনে কারণ কি? নিজেই জানালেন মমতা
এত শংতাংশ ভোট পড়ার পিছনে কারণ কি? নিজেই জানালেন মমতা
"ক্ষমতা থাকলেই মানুষকে অযথা হয়রানি করা যায় না", বাইক চলাচলে নিষেধাজ্ঞা মামলায় কমিশনকে তিরস্কার হাইকোর্টের
"ক্ষমতা থাকলেই মানুষকে অযথা হয়রানি করা যায় না", বাইক চলাচলে নিষেধাজ্ঞা মামলায় কমিশনকে তিরস্কার হাইকোর্টের
দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে জোরদার সাড়া, ভোট পড়ল ৬২.১৮ শতাংশ
দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে জোরদার সাড়া, ভোট পড়ল ৬২.১৮ শতাংশ
ভোটের হারে তামিলনাড়ুকে টেক্কা বাংলার: প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়ল ৪১ শতাংশের বেশি
ভোটের হারে তামিলনাড়ুকে টেক্কা বাংলার: প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়ল ৪১ শতাংশের বেশি
নন্দীগ্রামে বিজেপির স্বার্থে কাজ করার জন্য পুলিশের বিরুদ্ধে টিএমসি-র অভিযোগ
নন্দীগ্রামে বিজেপির স্বার্থে কাজ করার জন্য পুলিশের বিরুদ্ধে টিএমসি-র অভিযোগ
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের