২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুন মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল

পুবের কলম প্রতিবেদক: নতুন বিষয় সংযোজন সহ একগুচ্ছ বদল আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।  সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, আগামী দিনে উচ্চ মাধ্যমিকে কিছু বদল নিয়ে একগুচ্ছ প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সেই প্রস্তাবে সম্মতি মিললে তা কার্যকর করা হবে। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, সেই প্রস্তাবগুলির সমস্ত কিছু এ’নই বলা সম্ভব না হলেও তার মধ্যে রয়েছে দুটি বিষয় সংযোজন ঘটানো। এই বিষয় দুটির মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং অন্যটি ডেটা সায়েন্স।

আগামী ১০ জুনের আগেই উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ কথা জানিয়ে দেন। এদিন তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের ফলাফল বের করা হবে নির্ধারিত সময়ের মধ্যেই। সোমবার সম্পন্ন হয়েছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। সমস্ত পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। সংসদ সভাপতি বলেন, কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ৫টি মোবাইল পাওয়া গিয়েছে। এবার রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকটরের মাধ্যমে পরীক্ষা হলে মোবাইল চেকিং করা হয়েছে। তার মাধ্যমেই মোবাইল মিলেছে। আগামী বছর আরও বেশি সেন্টারে এই নয়া প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%

এ বছর  ১৬১ জন পরীক্ষার্থীকে বাড়তি সময় দেওয়া হয়েছিল। এবছর ৮৪ জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে এবং দুই জন সংশোধনাগার থেকে পরীক্ষা দিয়েছেন।

আরও পড়ুন: ৩১ অক্টোবর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরানিরা কখনও আগ্রাসনের কাছে নতি স্বীকার করেনি, এবারও এর ব্যতিক্রম হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুন মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল

আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার