উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: গত শুক্রবার এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল বের হওয়ার পর আজ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল বার হয়েছে। আর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে ও রাজ্যের মধ্যে এক থেকে দশের মধ্যে জায়গা করে নিলো আবার জয়নগর। দুক্ষেত্রেই জায়গা পেয়েছে মজিলপুর জে এম টেনিং স্কুল। জয়নগর মজিলপুর জে এম টেনিং স্কুলের ছাত্র প্রথম দশে স্থান অধিকার করেছে। জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের উওর পাড়ার অরিত্র প্রামানিক ৪৮৭ পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে নিয়েছে।সে ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে এ ++ গ্রেড ভুক্ত হয়েছে।অরিত্রের বাবা একটি পেট্রোল পাম্পে কর্মরত ও মা একটি স্বেচ্ছাসেবী সংস্থা কর্মরত ।অরিত্রের জন্ম ২০০৭ সালের ২০ শে ডিসেম্বর।
বাবা তপন প্রামানিক জয়নগরের ময়দার একটি পেট্রোল পাম্পে কর্মরত, মা সুজাতা প্রামানিক জয়নগর মজিলপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত।মা বাবার একমাত্র সন্তান অরিত্র।বাড়িতে মা বাবা ও ঠাকুমা আছে।ছোট বেলা থেকেই লেখাপড়ায় ভালো সে।জয়নগর পাঠভবন স্কুলে প্রাথমিকে পড়াশোনা শুরু অরিত্রের।এর পরে মজিলপুর জে এম ট্রেনিং স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয় সে।প্রতি বছরই সে ক্লাসে ভালো ফল করে আসছে।এদিন রেজাল্ট আউটের পরে উওরপাড়ার বাড়িতে বসে অরিত্র বলে,"আমি আশা করেনি এত ভালো ফল হবে।আর তাই এই রেজাল্ট হওয়ায় আমি খুশি, আনন্দিত। আমার এই ফলাফলে সবচেয়ে বড় অবদান আমার মায়ের।তাছাড়া বাবা,ঠাকুমা, পিসেমশাই, মেজজেঠু ও শিক্ষকরা তো আছেই।আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি।আমি আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চাই।"৬ জন গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা তার। সে আঁকা, ক্রিকেট খেলা,পিয়ানো বাজাতে ভালোবাসে।কিন্তু পড়াশোনার চাপে এখন আর সে এদিকে নজর দিতে পারে না।তবে পড়াশোনার মাঝেই গল্পের বই পড়তে ভালো বাসে। সে বলে, আমি মনে করি ধৈর্য নিয়ে পড়াশোনা করলে তার ফল ভালো হবেই।এদিন এই খবর জানার পর থেকে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে এলাকা সহ আশেপাশের এলাকা থেকে বহু মানুষজন আসছেন।তার এই সাফল্যে গর্বিত তাঁর ঠাকুমা, বাবা,মা সহ এলাকার মানুষ জন। তার স্বপ্ন পূরণ হোক এটাই চায় তার অভিভাবকরা।আর তার এই খুশিতে আনন্দিত জয়নগর মজিলপুর পৌর এলাকার মানুষ জন।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জয়নগর মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের ধারাবাহিক এই সাফল্য বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ আর জয়নগর মজিলপুর পৌরসভার কাছে গৌরবের।মাধ্যমিকে জয়নগরের মৈনাক চক্রবর্তী ও উচ্চ মাধ্যমিকের জয়নগরের অরিত্র প্রামাণিকের এই সাফল্য খুশি এলাকার মানুষ।উচ্চ মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নিল জয়নগরের অরিত্র, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া
গত শুক্রবার এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল বের হওয়ার পর আজ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল বার হয়েছে।
আসলাম হোসেন
প্রকাশিত:
১৪ মে ২০২৬, ১৬:৫২
আরও খবর
উচ্চ মাধ্যমিকে সাফল্যে নজির গড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, মেধাতালিকায় ১৮ জন ছাত্র
উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়ানোর সুযোগ, ফের পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%
৩১ অক্টোবর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল
উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড
উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড
ব্রেকিং: উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ
ব্রেকিং: উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ
২০২৩- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের কৃতীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর
২০২৩- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের কৃতীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর
উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়
উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র