পুবের কলম ওয়েব ডেস্কঃ লাভ জিহাদের অভিযোগ তুলে এক মুসলিম যুবককে বেধরক মারধর করার অভিযোগ সামনে এসেছে। ওই যুবককে শুধু মারধর করাই হয়নি আল্লার নামে বিতর্কিত মন্তব্য করারও অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ঘটনাটি উত্তরপ্রদেশের ভোপালে। ঘটনাকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাটি গোবিন্দপুরা থানার অন্তর্গত গৌতম নগরের। সেখানে এক মুসলিম যুবককে অন্য সম্প্রদায়ের এক যুবতির সঙ্গে হাতে নাতে ধরে ফেলেন একটি ধর্মীয় সংগঠনের সদস্যরা। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তুলে তাঁকে ওই সংগঠনের সদস্যরা মারধর করেন। শুধু তাই নয়, তাকে অর্ধনগ্ন করে দেওয়া হয় এবং মুখে কালো রঙ ও গোবর মাখানো হয় বলে অভিযোগ। এখানেই থেমে থাকেননি ওই সংগঠনের সদস্যরা।
আরও অভিযোগ, আল্লাকে নিয়ে তারা আপত্তিকর মন্তব্য করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদেই অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় একাধিক মুসলিম সংগঠন।আরও পড়ুন:
মুসলিম সংগঠনগুলোর সদস্যরা জানিয়েছেন, তাদের প্রতিবাদ মূলত যুবক ও যুবতির ব্যক্তিগত সম্পর্কের চেয়ে আপত্তিকর মন্তব্যকে নিয়েই। আল্লাকে নিয়ে অপমানজনক ও আপত্তিকর ভাষা প্রয়োগের বিরধিতা করা হয়েছে।
আরও পড়ুন:
এদিকে, পুলিশ জানিয়েছে, ওই মুসলিম যুবকের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি । কারণ ওই যুবতি জানিয়েছেন, তাঁদের সম্পর্ক ৫ বছরের পুরনো এবং তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। পুলিশ সুপার অদিতি ভাওসার জানান, আক্রান্ত যুবক নিজে এ বিষয়ে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। তবে, এই ঘটনা নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে তা খতিয়ে দেখার পর পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশ কমিশনারের অফিসের বাইরে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে প্রচুর সংখ্যা পুলিশ মোতায়েন করা হয়।