পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ কর্নাটক হাইকোর্টে হিজাব কাণ্ডের শুনানি। বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়ে করা আবেদনের শুনানি করবেন। বুধবার এই মামলাটি ওঠে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিতের বেঞ্চে। বিচারপতি দীক্ষিত এই মামলাটি বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করেন।
বিষয়টির গুরুত্বের কথা বিচার করে জাতীয় বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদনগুলিকে রাখার জন্য রেজিস্ট্রিকে অনুরোধ করা হয়।আরও পড়ুন:
প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থির নেতৃত্বে এবং বিচারপতি দীক্ষিত এবং বিচারপতি জাইবুন্নিসা এম খাজির সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শুনানির জন্য আবেদনগুলি গ্রহণ করবে৷
আরও পড়ুন:
বিচারপতি কৃষ্ণা দীক্ষিত বুধবার বার জানান, হিজাব পরাকে মৌলিক অধিকারের আওতায় আনতে মামলা দায়ের করেছিলেন দুই মুসলিম ছাত্রী। ব্যক্তিগত আইনের কিছু বিষয় বিবেচনা করে দেখা গেছে এই বিষয়গুলি অনেক সাংবাদিক প্রশ্নের জন্ম দিয়েছে। তাই মামলাটি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য বৃহত্তর বেঞ্চে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
আজ সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছে পড়ুয়া থেকে কর্ণাটকবাসী সকলে।
আরও পড়ুন: