পুবের কলম প্রতিবেদক: আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে ‘মেটাল ডিটেক্টর’। পরীক্ষাকেন্দ্রের মূল ‘গেট’ এবং কেন্দ্রের সুপারভাইজারের ঘরে থাকছে সিসিটিভির বন্দোবস্ত। তা ছাড়া, এ বছর থেকে প্রশ্নপত্র খোলা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনে। এবং সেই সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সংসদ সূত্রের খবর, পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে। ঠিক ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রেও কড়া নজরদারি থাকছে।আরও খবর
আগামী বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তারিখ জানাল পর্ষদ
চাকরি বাতিল হলেও যথা সময়েই ফল: মাধ্যমিক পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদ
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর