দেবশ্রী মজুমদার, নানুর, ঘরের দেওয়ালে ঘুটে দেওয়ার সময় তখন পিছন থেকে  ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন স্ত্রীকে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই খুন। মারামারিতে স্বামীও অল্প বিস্তর আহত হন।

ঘটনাটি ঘটছে শুক্রবার দুপুরে নানুর থানার অন্তর্গত সিধাই পুর গ্রামে।

মৃতার নাম মরিয়ম বিবি।

ঘটনা স্থল থেকে  পুলিস অভিযুক্ত স্বামীকে গ্রেফতার  করেছে।  নিহত স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে।

পুলিস তরফে অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এলাকা সূত্রে  জানা গেছে, শেখ হানিফ ও মরিয়ম বিবির মধ‍্যে প্রায়  অশান্তি লেগে থাকতো। এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশী মীমাংসাও বসে।  

মৃত মহিলার মামা জামিরুল মন্ডল বলেন, আমরা চাই খুনির কঠিন শাস্তি হোক। শুক্রবার দুপুর দিকে ঘরের দেওয়ালে ঘুটে দিচ্ছিল তখন পিছন থেকে গিয়ে হানিফ ধারালো ছুরি দিয়ে খুন করে আমর ভাগ্নী মরিয়ম বিবি কে।