২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“আমি দুর্নীতি করিনি, আমি কেবল সততা অর্জন করেছি”: আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালত থেকে সসম্মানে মুক্তি পাওয়ার পর এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট চত্বর। দীর্ঘ আইনি লড়াই এবং কারাবাসের যন্ত্রণা শেষে বিচারকের রায় শুনেই কান্নায় ভেঙে পড়লেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। “এরা বলেছিল কেজরিওয়াল দুর্নীতি করেছে, আমি দুর্নীতি করিনি”— এই কথা বলতে বলতেই হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি। সেই সময় পাশে থাকা দীর্ঘদিনের সহযোদ্ধা তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

নিজেকে সামলে নিয়ে কেজরিওয়াল দৃপ্ত কণ্ঠে বলেন, “আমি জীবনে অর্থ নয়, কেবল সততা অর্জন করেছি। আজ আদালত প্রমাণ করে দিল যে কেজরিওয়াল সৎ, মণীশ সিসোদিয়া সৎ এবং আম আদমি পার্টি সৎ। আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছিল।” বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ভারতীয় বিচারব্যবস্থার ওপর তাঁর অগাধ আস্থা ছিল এবং আজ সত্যের জয় হয়েছে।

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

মোদী-শাহের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আদালত চত্বর থেকেই বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন আপ সুপ্রিমো। তাঁর অভিযোগ, স্বাধীন ভারতে আম আদমি পার্টিকে শেষ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবথেকে বড় ষড়যন্ত্র করেছেন।

আরও পড়ুন: আবগারি দূর্নীতি মামলা: ১৬ মার্চ কেজরিকে সমন আদালতের

আরও পড়ুন: মঞ্চে উঠে কেঁদে ফেললেন কেজরিওয়াল…… কিন্তু কেন?
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“আমি দুর্নীতি করিনি, আমি কেবল সততা অর্জন করেছি”: আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“আমি দুর্নীতি করিনি, আমি কেবল সততা অর্জন করেছি”: আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার