পুবের কলম ওয়েবডেস্কঃ মিষ্টি খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। কিন্তু ভাবুন তো সেই মিষ্টি যদি একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনায় মোড়ান হয় তাহলে কি কাণ্ডটাই না হয়। এই অবাক করা ঘটনাই ঘটিয়েছেন আগ্রার এক মিষ্টান্ন ব্যবসায়ী। খাঁটি ২৪ ক্যারেট সোনার পাত দিয়ে তৈরি হয়েছে এই মিষ্টি।

সামনেই রাখীবন্ধন।ভাই-বোনের মধুর সম্পর্কের উদযাপনের পাশাপাশি সম্প্রীতির উৎসব এই রাখীবন্ধন। গোটা দেশজুড়েই পালিত হয় এই উৎসব।

খাঁটি সোনায় মোড়া মহার্ঘ  মিষ্টি চেখে দেখতে চান, কোথায় পাবেন  জেনে নিন সুলুকসুন্ধান

আগ্রার এই মিষ্টান্ন প্রতিষ্টানটি প্রতিবছরই কোন না কোন চমক দেয়।

এইবছর  তাদের চমক সোনার তৈরি মিষ্টি। নাম দেওয়া হয়েছে গোল্ডেন ঘেভার।  দাম প্রতি কিলো মাত্র ২৫,০০০ টাকা। ছানা, গাওয়া ঘি, কাজু , কিশমিস, আখরোট দিয়ে পাক করা এই মিষ্টি মোড়া থাকে একদম খাঁটি সোনার পাতে। এখনও পর্যন্ত প্রায় ১২কেজি ঘেভার বিক্রি হয়ে গিয়েছে।