ইসলামাবাদ, ১৯ নভেম্বরঃ ইমরানের জনপ্রিয়তায় ভয় পেয়েছে সেনা সমর্থিত শাহবাজ সরকার। তাই তাকে রুখতে জেলে পুরে রেখেছে। কিন্তু জেলে থেকেও তিনি পিটিআইকে চাঙ্গা রেখেছেন। আগামী ২৪ নভেম্বর পুরো পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। ইমরান এই আন্দোলনকে ‘শেষ ডাক’ হিসেবে অভিহিত করেছে।আরও পড়ুন:
তবে ইমরান খান ২৪ নভেম্বর ‘শেষ ডাক’ দেওয়ার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৪৪ ধারা একটি আইনি ধারা।
এই ধারা অনুযায়ী স্থানীয় প্রশাসন একসঙ্গে চারজনের বেশি মানুষকে জড়ো হতে দেয় না।আরও পড়ুন:
ইসলামাবাদে ১৪৪ ধারা জারি হওয়ায় আগামী ২৪ নভেম্বর ইমরান খানের ‘শেষ ডাক’ কতটা সফল হবে সেটিই এখন দেখার বিষয়।কারাবন্দি ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে আগামী ২৪ নভেম্বর পুরো পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেফতার করেছে। এ ছাড়া সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে ‘স্বৈরাচারী সরকারের ভিত্তি’ শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান। আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।
আরও পড়ুন: