পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। আহত ৪০। রবিবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উসকে দিয়ে অন্ধ্রপ্রদেশে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল আলামান্দা স্টেশনের কাছে।

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর প্রশ্ন, ‘কবে ঘুম ভাঙবে রেলের?’