নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: দিল্লিতে উল্টে গেল মালগাড়ি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির জাখিরা ফ্লাইওভারের প্যাটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মালগাড়ির কমপক্ষে ৮টি ওয়াগন উল্টে গিয়েছে। মালগাড়ির নিচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=4IZzMBMDyZE
আরপিএফ সূত্রে খবর, মালগাড়িটিতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল।
ওয়াগন থেকে হুড়মুড়িয়ে পড়ে সেই লোহার শিট। বস্তির পাশেই রেললাইন। কামরার নিচে কয়েকজন আটকে আছে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। কীভাবে মালগাড়িটি উল্টে গেল, তা জানা যায়নি।