পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ক্রমশই উত্তাপ বাড়ছে। বুধবাড় তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র সংগঠনগুলির সদস্যরা। টিএমসিপি-র অভিযোগ, তাদের বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ধস্তাধস্তি শুরু হয় দুপক্ষে।
এতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।আরও পড়ুন:

এদিন ৮বি বাস স্ট্যান্ডে ধর্না কর্মসূচি ডাক দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। সেখান থেকে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যায় ডেপুটেশন দেওয়ার জন্য। সেই সময় বাম ছাত্র সংগঠগুলির ডাকে জেনারেল বডির মিটিং চলছিল।
টিএমসিপিকে ঢুকতে দেখে বাম ছাত্রসংগঠনগুলি জিবি বন্ধ করে বেরিয়ে আসে। অরবিন্দ ভবনের সামনে দু'পক্ষের সদস্যরা মুখোমুখি হলে পরস্পরের মধ্যে বচসা শুরু হয়।আরও পড়ুন:

তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন,'আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দিতে এসেছিলাম। কিন্তু বাম সংগঠন ও এসএফআই আমাদের বাধা দিয়েছে। ওরা মুখেই শুধু গণতন্ত্রের কথা বলে।
আমাদের মেয়েদের হেনস্থা করা হয়েছে, শারীরিক নিগ্রহ করা হয়েছে।'আরও পড়ুন:

অন্যদিকে টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার বলেন, 'এরা মুখে শুধু বড় বড় কথা বলে। স্মারকলিপি জমা দিতে এসে আমাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থাই করা হল। আমার জামা ছিড়ে দেওয়া হয়েছে। এরা কিভাবে নিজেদের প্রগতীশীল দাবি করে।
আরও পড়ুন: