পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরে নিজের ৬ সহকর্মীর উপরে গুলি চালিয়ে নিজের উপর গুলি চালালেন জওয়ান। দক্ষিণ সাজিক তামপাক এলাকায় সেনা ক্যাম্পে এই ঘটনা ঘটে। তারপরে নিজের উপরে গুলি চালান ওই জওয়ান। তবে গোটা ঘটনায় কোনও প্রাণহানি ঘটনা ঘটেনি। মণিপুরে অসম রাইফেলসের এক জওয়ানের ৬ সহকর্মীকে গুলি করেন।

 আহতদের সকলকে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মণিপুরের অশান্তির সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ।

মণিপুর পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “মণিপুরে হওয়া  অশান্তির আবহে সঠিক তথ্য পরিবেশন হওয়া অত্যন্ত জরুরি। কোনও গুজবে বিশ্বাস করবেন না। এই দুঃখজনক ঘটনার সঙ্গে মণিপুরের অশান্তির কোনও সম্পর্ক নেই। আহতরা কেউ মণিপুরের বাসিন্দা নন।”

বিবৃতিতে আরও সংযোজন, অসম রাইফেলে সমাজের সব শ্রেণির প্রতিনিধি রয়েছে। মণিপুরে শান্তি বজায় রাখার জন্য সকলেই একযোগে কাজ করছে।