পুবের কলম ওয়েব ডেস্ক: তাঞ্জানিয়ার একটি যাত্রীবাহী বিমান দেশটির ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ৪৩ জন আরোহী নিয়ে প্রতিকূল আবহাওয়ায় বিমানটি লেকের নিকটবর্তী শহর বুকোবাতে অবতররে চেষ্টার সময় এটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন:
‘প্রেসিশন এয়ার’ সংস্থার বিমানটি থেকে ২৬ জনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কাসিম মাজালিয়া বলেন; ‘১৯ জনের নিহতের ঘটনায় তাঞ্জানিয়ার সব নাগরিক শোকাহত।
আমরা তাদের হারিয়েছি।’ প্রেসিশন এয়ার তাঞ্জানিয়ার বৃহত্তম বেসরকারি উড়োজাহাজ কোম্পানি।ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে বুকোবা বিমানবন্দরে আঞ্চলিক পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে বলেছিলেন; ‘বিমানবন্দর থেকে প্রায় ১০০ মিটার দূরে বিমানটি লেকের পানিতে ব্বিস্ত হয়েছে।’
আরও পড়ুন:
আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানিয়েছিলেন; ৩৯ যাত্রী; দুই পাইলট এবং দুই কেবিন ক্রু -সহ ৪৩ জন আরোহী নিয়ে ফ্লাইট পিডব্লিউ-৪৯৪ দেশটির বাণিজ্যিক রাজধানী দার এস সালাম থেকে কাগেরা অঞ্চলের লেকসাইড সিটিতে যাচ্ছিল।