পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা।এদিন শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল সিটে এক অভিজ্ঞ অফিসারকে নিযুক্ত করল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:
বুধবার স্নেহাংশু বিশ্বাস নামে ওই অভিজ্ঞ অফিসারকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, -' আগামী ২০ অক্টোবরের মধ্যে কলকাতায় এসে নিয়োগ দুর্নীতি মামলার দায়িত্ব বুঝে নিতে হবে স্নেহাংশু বিশ্বাসকে'। বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন ওই অফিসার ।
তাঁকে যাতে অবিলম্বে কলকাতায় স্থানান্তর করা হয়, তা নিশ্চিত করার জন্য এদিন সিবিআই অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিজ্ঞ অফিসারকে কলকাতা থেকে বদলি করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ।আরও পড়ুন:
এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আরও জানায় -: , নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে ছুটির পরেই রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মুখ বন্ধ খামে ওই রিপোর্ট জমা দেবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তের অগ্রগতির পাশাপাশি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারীরা এতদিন ধরে কী কী তদন্ত করেছেন, সে বিষয়েও বিস্তারিতভাবে ওই রিপোর্টে উল্লেখ করতে হবে'। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ নভেম্বর রয়েছে বলে জানা গেছে ।