দেবশ্রী মজুমদার, রামপুরহাট: মুরারই দুই ও নলহাটি এক ব্লকের দুটি জায়গাতে যথাক্রমে দুটি উল্লেখযোগ্য কাজের নজির সৃষ্টি করল রাজ্যসরকার। একশো দিনের কাজে মুরারই দুই ব্লকের পাইকর গ্রামীন হাসপাতালে পড়ে থাকা সরকারি পাঁচ বিঘে জমিতে সবজি ও ফলের চাষ শুরু হয়েছে। একইভাবে নলহাটি এক ব্লকের কলিঠাতে রেশম গুটির বাজার তৈরি হয়েছে। সোমবার এই দুটির উদ্বোধন করেন জেলাশাসক বিধান রায়।
সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।আরও পড়ুন:
পাইকরে পুষ্টি বাগানে মরশুমি সবজি যেমন বাঁধাকপি, পালং থেকে বারুইপুরের উন্নত মানের পেয়ারা, বেদানার চারা লাগানো হয়েছে। মূলত মুখ্যমন্ত্রীর প্রেরণার ফসল এই পুষ্টি উদ্যান বলে জানান জেলাশাসক বিধান রায়।
আরও পড়ুন:
অন্যদিকে, নলহাটি এক ব্লকের কলিঠাতে রেশমগুটির বাজারের উদ্বোধন করেন জেলাশাসক বিধান রায়।
নলহাটিতে তুঁত চাষ ব্যাপক আকারে হয়। কিন্তু করোনা অতিমারীতে রেশম চাষিদের অবস্থা করুন হয়ে পড়ে। সেদিকে তাকিয়ে রামপুরহাট মহকুমার কলিঠায় এই রেশম গুটির বাজারের উদ্বোধন হয়। এর ফলে একদিকে যেমন স্থানীয় চাষিদের রেশম গুটির ক্রয় ও বিক্রয়ের মজুত বাজার তৈরি হবে, তেমনি ধুঁকতে থাকা রেশম চাষ আবার চাঙ্গা হয়ে উঠবে। এই বাজারে রেশম খাদি বিভাগের সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন।আরও পড়ুন:
জেলা শাসক বিধান রায় বলেন, জেলার এই দুটি উদ্বোধনের বিশেষ ভূমিকা আছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভরতা লক্ষ্যে কর্ম সংস্থানের দিশা সৃষ্টি করেছেন। তাঁরই প্রেরণায় পাইকরে পুষ্টি বাগান থেকে উৎপাদিত সবজি ও ফসল স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তা স্বল্পমূল্যে হাসপাতালে সরবরাহ করা হবে। তার ফলে জৈব সারে এই কৃষিজ উৎপাদন পৌঁছে যাবে রোগীর কাছে। অন্যদিকে, নলহাটিতে রেশম চাষে চাষিরা নতুন বাজার পেয়ে আরও উৎসাহিত হবেন।