নয়াদিল্লি, ১ জুন: ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ এর বেশি আসন জিতছে বলে আশা প্রকাশ করলেন জোটের নেতারা। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর এমনই দাবি করেন নেতারা। বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের খাগড়ে দাবি করেন, ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ বেশি আসন জিতছে। এটি একটি পাবলিক জরিপ।
ভারতে কোয়ালিশন সরকার গঠন হবে ৪ জুন। কংগ্রেস সভাপতির বক্তব্য, আমরা আজ একটি মিটিং করেছি যেখানে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষ করে নির্বাচন নিয়ে আমরা নির্বাচনের সময় জোটের দুর্বলতার কথা বলেছি এবং এ সময় আমরা কী শিক্ষা নিয়েছি! এ নিয়েও আলোচনা করেছেন।আরও পড়ুন:
— Congress (@INCIndia) June 1, 2024
আরও পড়ুন:
মল্লিকার্জুন খাগড়ে জানিয়েছেন, জোটের নেতারা আজ বৈঠক করেছেন এবং গণনার দিনের প্রস্তুতির পর্যালোচনা করেছেন। লড়াই এখনো শেষ হয়নি এবং সব দলের নেতা-কর্মীরা অত্যন্ত সজাগ। আমি তাদের প্রত্যেককে উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে চব্বিশ সালের নির্বাচনে লড়াই করেছি এবং একটি ইতিবাচক ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভারতের জনগণ আমাদের সমর্থন করেছে।