২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-কানাডা সম্পর্কে নতুন অধ্যায়: আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্ক কার্নি

পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ কূটনৈতিক টানাপড়েন কাটিয়ে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে বইতে শুরু করেছে উষ্ণতার হাওয়া। আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠক দুই দেশের মধ্যে একটি ‘ভবিষ্যমুখী অংশীদারিত্ব’ গড়ে তোলার পথে এক বড় পদক্ষেপ হতে চলেছে।

প্রধানমন্ত্রী হিসেবে এটিই মার্ক কার্নির প্রথম ভারত সফর। শুক্রবার থেকে শুরু হওয়া এই চার দিনের সফরে তাঁর লক্ষ্য হলো দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করা। ২০২৩ সালে এক খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীর মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে চরম তিক্ততা তৈরি হয়েছিল, তা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরাই এই সফরের প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

সফরের শুরুতে কার্নি পৌঁছাবেন বাণিজ্য নগরী মুম্বাইয়ে। সেখানে তিনি শীর্ষস্থানীয় ভারতীয় ও কানাডীয় কর্পোরেট নেতা, আর্থিক বিশেষজ্ঞ এবং উদ্ভাবকদের সঙ্গে একাধিক বাণিজ্যিক বৈঠকে অংশ নেবেন। রবিবার তিনি রাজধানী দিল্লিতে পৌঁছাবেন। সোমবার দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের দীর্ঘ আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই সফর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে।” দুই রাষ্ট্রপ্রধান এর আগে গত বছরের জুনে কানানাস্কিস এবং নভেম্বরে জোহানেসবার্গে দেখা করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই দিল্লির এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মার্কিন হামলা হলে পরমাণু অস্ত্র পরীক্ষার হুঁশিয়ারি ইরানের; পিছু হটবে না তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত-কানাডা সম্পর্কে নতুন অধ্যায়: আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্ক কার্নি

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার