১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-পাক ম্যাচ

পুবের কলম, ওয়েবডেস্ক:  শনিবার এশিয়া কাপের সবচেয়ে হট ফেভারিট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই ক্যান্ডিতে এই ম্যাচকে ঘিরে সমস্ত টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু ভারত-পাক ম্যাচের আগেই অশনি সংকেত দিয়ে রাখল শ্রীলঙ্কার আবহাওয়া দফতর। শনিবার এশিয়া কাপের এই হাই প্রোফাইল ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে ক্যান্ডিতে। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচেও অল্প থাবা বসিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ক্যান্ডিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই আগস্ট সেপ্টেম্বরে ভরা বর্ষার কারণে শ্রীলঙ্কায় খুব একটা ম্যাচ দেওয়া হয় না।

কিন্তু ভারত এশিয়া কাপে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়াতে শেষ পর্যন্ত ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। ক্যান্ডির এই জায়গাটি পাহাড়ি এলাকা হওয়ায় থেকে থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে শনিবার ঠিক কোন সময়ে বৃষ্টি হতে পারে, সেটা নিশ্চিত করেনি আবহাওয়া দফতর। তারা জানিয়েছে ম্যাচ যে সময় শুরু হওয়ার কথা, সেই সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-পাক ম্যাচ

আপডেট : ৩১ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার