১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ

পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছর অক্টোবর মাসে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। দেশের দশটি স্টেডিয়াম সেজে উঠছে ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে। যার মধ্যে রয়েছে ইডেন গার্ডেন্সও। আর এই প্রতিযোগিতার সব থেকে হট ফেভারিট ম্যাচ হল ভারত- পাকিস্তান দ্বৈরথ ।

অনেকেই চেয়েছিলেন বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজিত হোক ইডেন উদ্যানে। কিন্তু সেটি সম্ভবত হচ্ছে না। কারণ বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচ আয়োজিত হতে চলেছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমদাবাদের নরেন্দ্র মোদির স্টেডিয়ামে। বিসিসিআই সূত্রে তেমনটাই খবর। মোতেরা স্টেডিয়ামকে ভেঙে নতুন করে তৈরি করা বিশ্বের সর্ববৃহৎ এই স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার, যা মেলবোর্নের থেকেও বহু গুন বেশি। তাই সবচেয়ে আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের আঙিনায় আয়োজন করার ক্ষেত্রে প্রথম পছন্দ নরেন্দ্র মোদি স্টেডিয়াম। কারণ হিসেবে বিসিসিআই জানিয়েছে, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ভারতে। অন্যান্য স্টেডিয়ামগুলির কোনও একটিতে ভারত পাকিস্তান ম্যাচ দিলে স্টেডিয়াম হয়ত একেবারে ভরা থাকবে, কিন্তু আহমদাবাদের নরেন্দ্র মোদির স্টেডিয়ামে এই ম্যাচ দিলে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক ভারত পাকিস্তান ম্যাচের মত হাই প্রোফাইল ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবে। তাই গুজরাতের এই স্টেডিয়ামেই ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ দেওয়ার কথা ঠিক করা হয়েছে। উল্লেখ্য ভারতের মাটিতে ভারত ও পাকিস্তান দুই দল বিশ্বকাপের আঙিনায় শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে। আর ভারত পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২২ সালে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা ভোট ১৬ মার্চ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ

আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার