পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের বিজেপিও চেষ্টা করেছে সংবিধানকে বাতিল করতে। কিন্তু ইন্ডিয়া জোট সেই অপচেষ্টা সফল হতে দেবে না। তাদের সে চেষ্টা নস্যাৎ করে দেবে বিরোধী ‘ইন্ডিয়া।’ শনিবার বিহারের ভাগলপুরের নির্বাচনী প্রচারে এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধি।
নরেন্দ্র মোদি স্লোগান দিয়েছেন, ‘ইস বার ৪০০ পার।’ এর জবাবে রাহুল ভাগলপুর থেকে বলেন, ওরা আগে ১৫০ পার করে দেখাক।আরও পড়ুন:
উন্নয়ন নিয়ে মোদি যে দাবি করেন তা এদিন নস্যাৎ করে দেন রাহুল। তিনি বলেন, দেশে আজ এমন ২২ জন লোক রয়েছেন যাদের সম্পদ ৭০ কোটি দেশবাসীর থেকেও বেশি।
ঠিক তেমনি বর্তমানে দেশে ৭০ কোটি মানুষ আছেন যাদের আয় ১০০ টাকার নিচে। এই কী তবে এদেশের উন্নয়নের নমুনা।আরও পড়ুন:
মোদিকে কটাক্ষ করে প্রশ্ন রাহুলের। রাহুল আরও বলেন, আজ দেশের এসসি, এসটি এবং ওবিসিরা যে উন্নতি করেছে তা সংবিধানের সৌজন্যে। এখন বিজেপি এবং আরএসএস চেষ্টা করছে এই সংবিধান বাতিল করে দিতে। অভিযোগ রাহুলের।