পুবের কলম, ওয়েবডেস্কঃ তালিবান আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই খবরের শিরোনামে কাবুল। যত দিন এগোচ্ছে, ততই মাত্রা নানা ধরনের খবর সোশ্যাল মিডিয়া ছয়লাপ। এদিকে তালিবান কাবুল দখল নেওয়ার আগে থেকেই দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় সামনে আসে, এই অবস্থায় সবচেয়ে সংকটে রয়েছে দূতাবাসকর্মীরা।
এদিকে তালিবান কাবুল দখল নেওয়ার পর থেকেই জানা গেল কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মীরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছেন। কাজ নিয়ে বা বেতন নিয়ে তাদের কোনও সমস্যা দেখা দেয়নি। জানা গেছে বিদেশ মন্ত্রকও কাবুলের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগা রাখছে।আরও পড়ুন:
কাবুলে এখনও রয়েছেন বেশ কয়েকজন ভারতীয় কর্মী।
তবে ঠিক কতজন কর্মী আটকে রয়েছেন তা জানা যায়নি।আরও পড়ুন:
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, যে ভারতীয় নাগরিকরা এখনও কাবুলে আটকে রয়েছেন, তাঁদের উদ্ধার করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। সংবাদসংস্থা এএনআইকে এক কেন্দ্রীয় আধিকারিক জানিয়েছেন, কাবুলের ভারতীয় দূতাবাসের রক্ষণাবেক্ষণের খরচ এবং স্থানীয় কর্মীদের বেতন সময়মতো পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকও কাবুলের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগা রেখে চলেছে।