পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন বিশ্বের  একমাত্র  গর্ত মানব, কিন্তু এই সভ্য জগতের কাছে রেখে গেলেন একগুচ্ছ প্রশ্ন। লাতিন আমেরিকার রেইন ফরেস্টকে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। সভ্য মানুষ নিজের স্বার্থে নিজের মত করে দায়িত্ব নিয়ে ধ্বংস করছে প্রকৃতির এই অমূল্য সম্পদ। এর ফলে ব্যপক হারে আবহাওয়া পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের মুখে পড়ছেন বিশ্ববাসী।  মেরুদেশের বরফ গলছে, বাড়ছে জলস্তর।

বদলে যাচ্ছে আবহাওয়ার সংজ্ঞা।

 

[caption id="attachment_49403" align="aligncenter" width="750"] ছবি সৌজন্য বিবিসি[/caption]

রাষ্ট্রসংঘ  কিছুদিন আগেই ক্লাইমেট চেঞ্জ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। যেখানে বক্তব্য রাখেন  ব্রাজিলের রেইন ফরেস্ট অঞ্চলের এক আদিবাসী কর্মী  নাম টাক্সাই সুরুই ।সকলে স্তম্ভিত হয়েছেন শুনে কিভাবে ধ্বংস হচ্ছে এই আদিম অরণ্যভূমী । প্রতিবাদ করলেই কপালে জুটছে রাষ্ট্রীয় সন্ত্রাস।তবে সমাধান মিলবে কি করে সেই প্রশ্নের উত্তর বোধহয় কালের গর্ভে