পুবের কলম ওয়েবডেস্কঃ ৪৬ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত। জলে ডুবল নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর।শুক্রবার থেকেই দেশের রাজধানী শহরে শুরু হয়েছে প্রবল বর্ষণ। আর তার জেরেই জলে ডুবে যায় এই আন্তর্জাতিক বিমানবন্দরের কিছুটা অংশ।
আরও পড়ুন:
দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় লিখেছে, হঠাৎ বৃষ্টিতে ভেসে গেছে বিমানবন্দরের খোলা এলাকা।
তবে এ সমস্যার সমাধান হয়েছে। ইন্ডিগো,স্পাইসজেটের মত বিমানসংস্থা গুলি নিজেদের যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি জেনেই বিমানবন্দরে আসার অনুরোধ করেছ। আজ শনিবারেও চলছে অবিরাম বৃষ্টি। ইন্দিরা গান্ধি বিমানবন্দরে যে সমস্ত বিমানগুলির অবতরণের কথা ছিল তাদের আপাতত রাজধানীর অন্য বিমানবন্দরগুলিতে অবতরণের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া দফতর ভারি বৃষ্টির সতর্কতা জারি রেখেছে।