পুবের কলম ওয়েব ডেস্ক: সাংকেতিক ভাষায় কুরআনের অনুলিপি প্রকাশ করতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। দেশটির ধর্মমন্ত্রকের তথ্যানুযায়ী, এটিই সারা বিশ্বে পবিত্র কুরআনের সাংকেতিক ভাষায় মুদ্রিত প্রথম কপি হবে। এরই মধ্যে এর খসড়া চূড়ান্ত হয়েছে এবং মুদ্রণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ইয়াকুত কলিল কুমাস বলেন, ‘সাংকেতিক ভাষার কুরআনের খসড়া তৈরির প্রক্রিয়া শেষ হয়েছে এবং শীঘ্রই তা মুদ্রিত হবে।
শুধু ইন্দোনেশিয়া নয়, পুরো বিশ্বেই সাংকেতিক ভাষায় এবারই প্রথম কুরআন মুদ্রিত হবে। এটা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে পবিত্র কুরআনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।’আরও পড়ুন:
ধর্মমন্ত্রকের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান আবদুল আজিজ সিদকি বলেন, ‘আমাদের গবেষণা অনুসারে এটি বিশ্বের প্রথম মুদ্রিত কপি, যেখানে কুরআনের ৩০ পারা সাংকেতিক ভাষায় অনুবাদ করা হয়েছে।’ মন্ত্রকের ওয়েবসাইটে এর ডিজিটাল ভার্সনও রয়েছে।
চলতি বছরের শেষে অর্থাৎ আগামী মাসের মধ্যেই এর ছাপা কপি পাওয়া যাবে। প্রথম পর্যায়ে এক থেকে দুই হাজার কপি ছাপানো হবে। ২০২১ সালে এর আনুষ্ঠানিক কাজ শুরু হয়। এরপর গতবছর শুধু ৩০তম পারার অংশটি প্রকাশিত হয়।আরও পড়ুন: