পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরে অমানবিক আচরণ! এক প্রতিবন্ধী মেয়েকে তার হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে বলেন নিরাপত্তাকর্মীরা। আরুশি সিং নামে ওই মহিলা তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সিআইএসএফ-এর জওয়ানরা নিরাপত্তা খতিয়ে দেখা সময় তাকে তিনবার উঠে দাঁড়াতে বলেন। গতকাল সন্ধ্যায় নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার সময় হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে বলা হয় তাকে।

একবার নয়, কম করে তাদের তিনবার দাঁড়াতে বলা হয়। ১ ফেব্রুয়ারি এক্স হ্যান্ডেলে আরুশি এই পোস্ট করেন।

আরুশি লেখেন,  প্রথমে তিনি আমাকে উঠতে বললেন এবং কিয়স্কে দুই কদম হাঁটতে বললেন।

তাকে বলেছিল যে আমি পারব না কারণ আমার অক্ষমতা আছে। ভেতরে সে আবার আমাকে উঠে দাঁড়াতে বললেন। আমাকে বলা হয়, শুধু ২ মিনিটের জন্য দাঁড়ান। আমি তাদের জানাই, জন্মগত আমার শারীরিক অক্ষমতা রয়েছে।' জানা গেছে, আরুশি একজন আইনের ছাত্র। আরুশি খুব ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, সহানুভূতির জন্য কোনও চিহ্ন মাত্র নেই বিমানবন্দরে। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছিল, সেখান থেকেও কিছু শিক্ষা নেয়নি বিমানবন্দর।