পুবের কলম,ওয়েবডেস্ক: অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমীন বা সংক্ষেপে মিম পার্টি নিয়ে এক প্রশ্নের উত্তরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানালেন, অমরা একসঙ্গে লড়াই করে যাব। ইনশা আল্লাহ। ভারত রাষ্ট্রীয় সমিতি ও মিম তেলেঙ্গানায় জোট সরকারে।

এক সাংবাদিক প্রশ্ন করেন মিমকে সাম্প্রদায়িক দল বলছে অনেকে।
এর জবাবে কেসিআর বলেন, মিম সংখ্যালঘুদের জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের সম্পর্ক মজবুত রয়েছে ভবিষ্যতেরও মজবুত থাকবে।

মিম নেতা আকবরউদ্দিন ওয়েসি বলেন, তেলেঙ্গানা এখন রোল মডেল। এখানে কোনও সাম্প্রদায়িক হিংসার খবর নেয় বিগত নয় বছর ধরে।
অন্য  রাজ্য যখন বুলডোজার চালিয়ে রাজ্যের মানুষদের বেঘর করে দিচ্ছে উৎখাত  করছে। তেলেঙ্গানা সেখানে গৃহহারাদের ঘরের ব্যবস্থা করে দিচ্ছে। ওদের সঙ্গে তেলেঙ্গানার পার্থক্য এটাই।

ওয়েসি বলেন, কংগ্রেস মুসলিমদের জন্য কথা বলছে কিন্তু কংগ্রেস  আমলেই সাম্প্রদায়িক হিংসার বড় বড় ঘটনা ঘটেছে। কেসিআর বলেন, পরবর্তী বিধানসভা ও লোকসভা আসনে তাদের জোট আগের থেকে বেশি আসন পাবেই। ভোটাররা কাজ দেখে ভোট দেন এ রাজ্যে।