পারিজাত মোল্লাঃ বুধবার কলকাতা হাইকোর্টের তরফে ফের বহাল রইলো পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশে অন্তর্বর্তীস্থগিতাদেশ। নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারীর করা মামলায় বহাল এই অন্তর্বতী নির্দেশ। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আরও পড়ুন:
ওয়াকিবহাল মহল মনে করছে, 'সেই দিনই মিলতে পারে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশে ছাড়পত্র '। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে পিছিয়ে পড়া আসন পুনর্বিন্যাস নিয়ে হলফনামা দাখিল করেছে রাজ্য নির্বাচন কমিশন।
তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বতী নির্দেশ আপাতত বহাল থাকায় পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।আরও পড়ুন:
পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে গত ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন:
সেই মামলার শুনানিতেই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ আগের ছিল, -'মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির দিন প্রকাশ করতে পারবে না'। এদিন সেই বিজ্ঞপ্তি প্রকাশে অন্তবর্তী স্থগিতাদেশ বাড়লো। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আরও পড়ুন: