পুবের কলম ওয়েবডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে (IPL auction) এবারেও নেই বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan misses IPL auction) ৷ শুক্রবার প্রি-অকশন টিম ব্রিফিং-এ ছিলেন তাঁর পুত্র আরিয়ান খান (Aryan khan at IPL auction) ৷ গত বছরের নিলামেও ছিলেন শাহরুখ-তনয় ৷ তবে এবারের নিলামে প্রথমবার দেখা গেল অভিনেতার কন্যা সুহানা খানকে (Suhana Khan at IPL auction)৷
আরও পড়ুন:
প্রাক-নিলাম ইভেন্টের কিছু ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Ayan Suhana at IPL auction) ৷ সেগুলিরই একটি ছবিতে দেখা যাচ্ছে নিলামে পাশে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন আরিয়ান খান ৷ আর তাঁর পাশে বসে রয়েছেন সুহানা খান ৷ এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলামে অংশ নিলেন শাহরুখ-পুত্র ৷ তবে সুহানার নিলামে অংশগ্রহণ এই প্রথম ৷
আরও পড়ুন:
গত বছর অক্টোবরে মাদক মামলায় গ্রেফতারির পরবর্তী অধ্যায়ে কঠিন সময় কাটাতে হয়েছে আরিয়ান খানকে ৷ প্রায় এক মাস হাজতবাসের পর গত বছর 30 অক্টোবর তিনি জামিনে মুক্তি পান ৷ সেই পর্বের পর এই প্রথম প্রকাশ্যে আসতে দেখা গেল আরিয়ানকে ৷ অপরদিকে, সুহানা বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজের কোর্স করছেন ৷ ছুটিতে তিনি দেশে ফিরেছেন ৷ জোয়া আখতারের ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার ৷ সেই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও ৷
আরও পড়ুন:
গত ৬ ফেব্রুয়ারি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের পর মুম্বইয়ের শিবাজি পার্কে বহুদিন পর প্রকাশ্যে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। গায়িকার আত্মার শান্তি কামনায় দুয়া করতে দেখা গিয়েছিল তাঁকে। শাহরুখের সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল গোটা দেশে।
শাহরুখের ২৩ বছরের ছেলে আরিয়ান খান কিছুদিন আগেই মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল। সেই সময় নিজের সমস্ত শ্যুটিং ও ব্যবসার কাজ প্রায় বন্ধ রেখে একেবারেই অন্তরালে ছিলেন শাহরুখ। ছেলের জামিনের পর লতা মঙ্গেশকরের প্রয়াণেই প্রথমবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাঁকে।