পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলে দিনের বেলায় হামলা চালাল ইরান। এই হামলার ভয়াবহতা নিয়ে ইসরাইলের প্রাক্তন আইনমন্ত্রী জোসি বেইলিন একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, হামলাটি ছিল দিনের বেলায়, যা খুবই বিরল। সাধারণত এসব হামলা রাতে হয়।
আরও পড়ুন:
ইরান-ইসলাইলের যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উত্তর ইজরাইল জুড়ে একের পর এক সাইরেন বাজছে, সূত্রের খবর।
ইজরাইলি সেনা সূত্রে খবর, সকাল থেকেই ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুটে আসছে ইজরাইলের দিকে। ইসরাইলে ৮টিক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে খবর।আরও পড়ুন:
ইজরাইলির তরফে উত্তরাঞ্চলের বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে। জনসাধারণকে বাঙ্কার বা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন:
ইরানের এই পাল্টা আক্রমণে ইজরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, তবে আতঙ্কের পরিবেশ চরমে।
আরও পড়ুন:
বেইলিন আরও জানিয়েছেন, এই হামলায় কেউ আহত হয়নি। তবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পুরোপুরি জানা যায়নি।”
আরও পড়ুন:
তাঁর মতে, ইসরায়েল ইরানের অস্ত্রভান্ডারের একটি বড় অংশ ধ্বংস করতে সক্ষম হলেও ইরানের সামরিক বাহিনীর হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়ে গেছে।
আরও পড়ুন:
তিনি বলেন, “ইসরায়েল অনেক ড্রোন নিস্ক্রিয় করতে পারলেও ইরানের হাতে এখনো পর্যাপ্ত অস্ত্র আছে, যা তারা প্রতিদিন ব্যবহার করতে সক্ষম।”