পুবের কলম, ওয়েবডেস্ক: লোহিত সাগরে ইসরাইলের জন্য রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী (হুতি)। তারা মূলত ইসরাইলি জাহাজ বা ইসরাইল-সংশ্লিষ্ট বাণিজ্য জাহাজে হামলা চালাচ্ছে ক্রমাগত। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরাইল ও বিশ্বের বেশকিছু দেশ। লোহিত সাগরের পাশাপাশি আরব সাগরেও কয়েকটি জাহাজে হামলা করেছে তারা। গুজরাতের উপকূল থেকে ২০০ মাইলের মধ্যে হয়েছে হুতি হামলা।
গাজায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার বদলা হিসেবেই আনসারুল্লাহ এই হামলা করছে বলে তারা জানিয়েছে। ফিলিস্তিনে গত তিন মাসের বেশি সময় ধরে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। ভারত এই যুদ্ধ থামানোর জন্য বারবার অনুরোধ জানিয়েছে। মোদি সরকার ত্রাণও পাঠিয়েছে গাজায়। তবে ইসরাইল এই যুদ্ধে তেমন সুবিধা করতে পারছে না হামাসের বিরুদ্ধে। এতদিন যুদ্ধ করেও একটি সামান্য গোষ্ঠীর বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি তারা। উলটে আন্তর্জাতিক আদালতের বিচারের সম্মুখীন হয়েছে ইসরাইল। এই প্রেক্ষিতে কয়েকদিনের মধ্যে ইরান সফরে যাচ্ছেন কেন্দ্রের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যা বেশ তাৎপর্যপূর্ণ। আনসারুল্লাহ বাহিনীর পিছনে রয়েছে শিয়া ইরানের সমর্থন ও সহযোগিতা, এমন অভিযোগ বারবার তুলেছে আমেরিকা। তাই ইরানে গিয়ে জয়শঙ্কর লোহিত ও আরব সাগরে হুতি আক্রমণ নিয়ে কী আলোচনা করেন, তার দিকে তাকিয়ে থাকবে কূটনৈতিক মহল। মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি তাতে জয়শঙ্করের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি ইরানের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।ইরান সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৪, ১২:৫৫
আরও খবর
হামলাকারীদের অবশ্যই বিচার হবে: পঁহেলগাও নিয়ে হুঁশিয়ারি জয়শঙ্করের
জোর করে রুশ সেনায় ভারতীয়রা স্বীকার বিদেশমন্ত্রকের, দেশে ফেরাতে উদ্যোগী ভারত
রাশিয়ায় ঘুরতে গিয়ে গ্রেফতার ৭ ভারতীয়, জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ
আমেরিকায় পড়তে গিয়ে হতাশায় ভারতীয় ছাত্রী, মেয়েকে ফেরাতে বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে আবেদন মায়ের
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ