জেনেভা: একটুর জন্য প্রাণে বাঁচলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় ওই বিমানবন্দরে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান আধানম গেব্রেয়াসুস। তবে নিরাপদে আছেন তিনি।
ইসরায়েলের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব তথ্য জানিয়েছেন ডব্লিউএইচওপ্রধান নিজেই। এক্সে দেওয়া পোস্টে তেদরস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘(ইসরায়েলের হামলায়) আমাদের উড়োজাহাজের একজন ত্রু« সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।’ তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা রাষ্ট্রসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাঁদের যাত্রায় বিলম্ব হয়েছে।আরও পড়ুন:
Read More: পাক-প্রেম শুধু সরকারি নয়, বেসরকারি পর্যায়েও ছড়াচ্ছে বাংলাদেশে
আরও পড়ুন:
ইয়েমেনে রাষ্ট্রসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন, তাঁদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচওপ্রধান। তাঁর আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন। এক্সে তিনি বলেন, বৃহস্পতিবার তাঁদের ওই কাজ শেষ হয়েছে।
এরপর তাঁরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন। তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।আরও পড়ুন:
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালাল ইসরায়েলি বাহিনী। রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবারের হামলার একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।