পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলি পুলিশের হাতে নিহত হলেন তুরস্কের এক নাগরিক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জেরুজালেমে। পুলিশ জানিয়েছে, সশস্ত্র এক তুর্কি নাগরিক ছুরি নিয়ে জেরুজালেমের ওল্ড সিটিতে এসেছিল।
আরও পড়ুন:
সেই সময় ইসরাইলি এক পুলিশকে ছুরি মেরে খুনের চেষ্টা করেন। ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা তুর্কি নাগরিককের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা পুলিশের গুলিতে নিহত হন তুরস্কের ওই নাগরিক। হামলাকারী ৩৪ বছর বয়সী একজন তুর্কি বলে শনাক্ত করেছে পুলিশ।