পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে হতবাক গোটা রাজ্য। এই ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুনর্নির্মাণও করা হচ্ছে। এবার এই মামলায় তৃতীয় হাইকোর্টে তৃতীয় জনস্বার্থ মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভ্র সেন। এই মামলায় পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এই প্রাক্তনী।
সিবিআই, এনআইএ, এনসিবি দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন অভ্র।আরও পড়ুন:
এই আবহে বিশ্ববিদ্যালয়ের ঘটনায় র্যাগিংয়ের বিষয় নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তারপর জনস্বার্থ মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এবার সিবিআই, এনআইএ এবং এনসিবি দ্বারা তদন্তের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, তৃণমূলের ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহার মামলা এবং প্রথম যে মামলা দুটিই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে করা হয়েছে। তৃণমূলের মামলায় আবার পার্টি করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।