পুবের কলম, ওয়েবডেস্ক: জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক ইকবাল হোসেন। রবিবার উপাচার্যের পদ থেকে অবসর নেন অধ্যাপক নাজমা আখতার। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইকবাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভিজিটর কর্তৃক নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ইকবাল হোসেন ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ইকবাল হোসেন আইন অনুষদের অধ্যাপক।
আরও পড়ুন:
অধ্যাপক নাজমা আখতারকে উষ্ণ বিদায় জানান শিক্ষক-অশিক্ষক কর্মীরা। এদিন তিনি বিশ্ববিদ্যালয় কীভাবে নতুন উচ্চতায় পৌঁছেছে তাও তিনি সকলের সামনে তুলে ধরেন। নাজমা আখতার বলেন, এনআইআরএফ ২০২৩-এ এনএএসি কর্তৃক গ্রেড এ++ সহ জেএমআই দেশের তৃতীয় শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন:
তিনি সকলকে আশ্বস্ত বলেন যে, অ্যাকাডেমিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠানের স্বার্থ সমুন্নত রাখতে কোনও প্রচেষ্টা ছাড়বেন না তিনি। প্রতিষ্ঠানের কৃতিত্বের জন্য জেএমআই-এর সকল স্টেকহোল্ডারদের অবদানের প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের ধন্যবাদ জানান।