পুবের কলম,ওয়েবডেস্ক: JNU Poll Results... লালের ভরসা রাখল জেএনইউ। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (JNU Poll Results) নির্বাচনে ২০২৪-২৫ সালে সভাপতি-সহ শীর্ষ ৪টি পদের মধ্যে ৩টিতে জয়লাভ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাম জোট। একইসঙ্গে লাল ঝান্ডাকে কড়া টক্কর দিয়েছে গেরুয়া এবিভিপি। একদিকে যেমন সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ চলে গিয়েছে বামেদের হাতে, অন্যদিকে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে এবিভিপি।

যেই জয়কে বড়সড় জয় বলেই মনে করছে  বিজেপির ছাত্র সংগঠন।

 

দীর্ঘ টালবাহানার পরে ২৫ এপ্রিল JNU-তে ছাত্র সংসদ নির্বাচন হয়।  সর্বসাকুল্যে ৭০ শতাংশ ছিল ভোটের হার ছিল। প্রায় সাড়ে পাঁচ হাজার পড়ুয়া ভোট দিয়েছিলেন।

AISA-DSF জোট, SFI-BAPSA জোট, ABVP এবং NSUI, মূলত চারটি শিবিরের মধ্যে লড়াই হয়েছিল।

pahalgam terror attack: হরিয়ানায় নিরীহ মুসলিমদের মারধর, ভেঙে গুড়িয়ে দেওয়া হল দোকান

এএনআই সূত্রের খবর, ভোট গণনার দিন সেন্ট্রাল প্যানেলের চারটি পদেই বারবার এগিয়ে যাচ্ছিলেন এবিভিপি প্রার্থীরা। যদিও শেষ পর্যন্ত ফল দাঁড়ায় ৩-১ (JNU Poll Results)। যদিও এবিভিপির প্রার্থীরা হেরে গেলেও পরাজয়ের ব্যবধান অনেক কম বলেই জানা যাচ্ছে।

JNU Poll Results

 

⇔ প্রেসিডেন্ট পদে জিতেছেন আইসা-র নীতিশ কুমার ⇔

⇔ ভাইস প্রেসিডেন্ট পদে জিতেছেন ডিএসএফ-এর মণীশা ⇔

⇔ জেনারেল সেক্রেটারি পদে জয়ী ডিএসএফ-এর মুন্তেহা ফতিমাম ⇔

⇔ জয়েন্ট সেক্রেটারি পদে জিতেছেন এবিভিপির বৈভব মীনা ⇔

 
ঘটনাপ্রসঙ্গে  JNU -এর প্রাক্তনী এবং SFI-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর বলেছেন, ‘ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ JNU।  বিজেপিকে সমূলে উৎপাটন করতে সার্বিক ঐক্য ছাড়া পথ নেই।’