২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত জো বাইডেন

 পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন বলেন– করোনা ভাইরাস শনাক্ত হওয়ার আগে বাইডেনের মধ্যে মৃদু লক্ষণ দেখা দেয়। আক্রান্তের পর তিনি প্যাক্সলোভিড  নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন। বাইডেনের সর্দি ও শুষ্ক কাশি রয়েছে।  বর্তমানে তিনি হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন। বাইডেন ফাইজার  বায়োএনটেক সংস্থার তৈরি কোভিডের পূর্ণ ডোজ নিয়েছেন এবং দু’বার বুস্টার  ডোজ নিয়েছেন। তারপরও পরীক্ষায় পজেটিভ রেজাল্ট এসেছে। ৭৯ বছর বয়সী  প্রেসিডেন্ট জো বাইডেন এবারই প্রথম কোভিড পজেটিভ হলেন। সম্প্রতি মধ্যপ্রাচ্য  সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সফর থেকে ফিরেই তাঁর করোনা হল।

আরও পড়ুন: বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স, জারি সতর্কতা

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনায় আক্রান্ত জো বাইডেন

আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার