পুবের কলম,ওয়েবডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৩ জন মারা গিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগুনে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেস’র মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালের ওই আগুনে জোহানেসবার্গের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত একটি ভবন পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন:
এক পোস্টে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৬৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে অন্তত ২০০ মানুষ ছিলেন। আগুনের কারণ এখনও জানা যায়নি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোররাতে।
স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে একটি পাঁচ তলা বাড়ি।আরও পড়ুন:
মূলত বাসস্থান হিসাবেই বাড়িটি ব্যবহৃত হতো। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মী, বিপর্যয় মোকাবিলা কর্মীরা। তবে আগুন নেভানোর কাজ শেষ হওয়ার আগেই ৬৩ জনের মৃত্যু হয়। বহুতলের ভিতর থেকে বের করে আনা হয় তাঁদের মৃতদেহ। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ৪৩ জনকে। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: