আরও পড়ুন:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল-মুনিরাউই নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এর ফলে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৫৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
গাজার মিডিয়া অফিসের অভিযোগ, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করছে, যাতে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের খবর প্রকাশ না পায়।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।আরও পড়ুন:
ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।